বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ২:৫২ পিএম

নারীদের অধিকার আদায় ও নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে দলটি। এ ছাড়া ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৩ মে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি প্রকাশ করে দলটি।

আজ শনিবার (০৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান।

মহাসমাবেশে দলটির প্রকাশিত দাবিগুলো হলো-

১. বর্তমান নারী কমিশন বাদ দিয়ে নতুন করে কমিশন গঠন করে যেখানে আলেম ও ওলামাদের যুক্ত করা।

২. সংবিধানে আল্লাহর ওপর পুনঃবিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল করা।

৩. শাপলা চত্বরের হত্যার বিচার করা।

৪.  আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে তাদের বিচার করা।

৫. বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা।

৬. চিন্ময় দাসের জামিন বাতিল করা।

৭. আওয়ামী লীগের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার করা।

৮. প্রাইমারি থেকে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা।

৯. রাখাইনে করিডোর দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং

১০. কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা।

এরপর নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে সকাল ৯টায় শুরু হয় এই সমাবেশ।

সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে হেফাজতের নেতাকর্মীরাসহ বিভিন্ন দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।


হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। তার ভাষায়, ‘গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করি। আজও ষড়যন্ত্র থেমে নেই। জুলাই-আগস্টের আন্দোলনের মতো আবারও ইস্পাতকঠিন ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি- এনজিও গোষ্ঠীর প্ররোচনায় ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে কোনো ছাড় দেওয়া হবে না। অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনে ধর্মীয় অবমাননা শাস্তির আইন বাতিলের সুপারিশ বাতিল করতে হবে। ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন বাস্তবায়ন করতে হবে।’

মহাসমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নায়েবে আমির ও বেফাকুল মাদারেসিনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তিনি বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশন ও কোরআনবিরোধী প্রতিবেদন বাতিল পূর্বক আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে। বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। বহুত্ববাদ শব্দ বাদ দিতে হবে। জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার বিচারে ট্রাইব্যুনালে গতি আনতে হবে। অবিলম্বে আওয়ামী খুনিদের বিচার করতে হবে। একই সঙ্গে বিচার নিশ্চিত হওয়ার আগে তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে ও গণমাধ্যমে সংস্কার করতে হবে।’

এরপর দুপুর ১টা ১১ মিনিটে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর মুনাজাতের মাধ্যমে মহাসমাবেশের সমাপ্ত ঘোষণা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হেফাজত   নতুন কর্মসূুচ   রাজধানী   মহাসমাবেশ   নারী সংস্কার আইন   আ. লীগের বিচার   মুসলিম উম্মাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close