বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিনেমায় আর ফিরতে চান না মৌসুমী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১:২১ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ১:৪১ PM

ঢালিউড চলচ্চিত্রের সুপরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে যে অভিনেত্রীরা অবদান রেখেছেন তাদের মধ্যে এক কালজয়ী নাম মৌসুমী। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, জিতেছেন জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মাননা। তবে এবার তার সিনেমায় ফেরা নিয়ে মতমত প্রকাশ করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানি।

জনপ্রিয় এই অভিনেত্রীর স্বামী জানিয়েছেন, তিনি নিজেকে পরিবর্তন করেছেন। তিনি আর সিনেমায় ফিরতে চান না।

ঢালিউডের এই অভিনেত্রী ২০২৩ সালের অক্টোবর মাসে বিদেশে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

বাংলাদেশের এই তারকার স্বামী এক সাক্ষাৎকারে জানান, ‘মৌসুমী এখন দেশে ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে তার এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’


তবে সবচেয়ে হৃদয়বিদারক ছিল সানির মুখে মৌসুমীর একটি উক্তি- ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম।’

সানি বলেন, ‘এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কেউ করছেন না।”

নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

অভিনয়ের বাইরে গায়িকা ও পরিচালক হিসেবেও মৌসুমী ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে এখনো পারফর্ম করছেন তিনি। ২৭ এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’ মঞ্চে গান গেয়েছেন এই চিত্রতারকা।

১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক মৌসুমীর। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমায় অভিনয় করেছেন ওমর সানিও। সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সোনার চর।


এদিকে রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয় থেকে একেবারে সরে যাননি ওমর সানি।

তিনি বলেন, ‘কাজের প্রস্তাব আসে, তবে সব চরিত্র আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয় না বলে করি না।’

সবকিছু ঠিকঠাক থাকলে, সামনে একটি নতুন সিনেমায় আবারও দেখা যেতে পারে ওমর সানিকে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানি। তাদের প্রথম সিনেমা ছিল ‘দোলা’, এরপর একসঙ্গে কাজ করেছেন ‘প্রিয় তুমি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ সহ বহু ছবিতে। সর্বশেষ ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় তাদের অভিনীত ‘সোনার চর’ সিনেমা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঢালিউড   সিনেমা   মৌসুমী   সিনেমায় না ফেরার কথা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close