প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১:৪৯ পিএম

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার (০৩ মে) তিনি কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন তিনি।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
এদিকে সেনাপ্রধানের কাতার সফরের কদিন আগেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটিতে সফর করে এসেছেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম