প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৩৫ পিএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রতিনিধি এ ঘোষণা দেন।
এদিন পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
স্বদেশ প্রতিদিন/এনআর