রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      ● ডিসেম্বরের মধ্যে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু      ● পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির পাবনার সাংস্কৃতিক চর্চা      
১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম

উদ্বোধনের ১৯ বছর পরও পূর্ণাঙ্গ চালু হয়নি ভালুকার ট্রমা সেন্টার

ময়মনসিংহের ভালুকায় ২০ শয্যার ট্রমা সেন্টারটি উদ্বোধনের ১৯ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চালু হতে পারেনি। পর্যাপ্ত জনবলের অভাবে বন্ধ রয়েছে ইনডোর সেবা ও অস্ত্রোপচার কার্যক্রম। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় মারাত্মক আহত রোগীদের চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে প্রায় ৪০ কিলোমিটার দূরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে।

জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত জরুরি চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি তিনতলাবিশিষ্ট এই ট্রমা সেন্টারটি উদ্বোধন করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের শেষ দিক থেকে এখানে কেবল বহির্বিভাগের (আউটডোর) সেবা দেওয়া শুরু হয়। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বহির্বিভাগে অর্থোপেডিক পরামর্শ, এক্স-রে, ইসিজি ও প্রাথমিক প্লাস্টারের মতো সেবা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির প্রথম তলায় বহির্বিভাগের চিকিৎসা চললেও দ্বিতীয় ও তৃতীয় তলা প্রায় অব্যবহৃত। তৃতীয় তলার কক্ষগুলোতে অক্সিজেন সিলিন্ডার পড়ে রয়েছে। সিঁড়ির পাশে এবং ছাদে বেড, চেয়ার ও বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থেকে নষ্ট হচ্ছে। চালুর সময় দেওয়া প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম ও যন্ত্রপাতির একটি বড় অংশ অলস পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ ও বিকল হয়ে গেছে। নষ্ট হয়ে আছে অপারেশন থিয়েটারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও জেনারেটর।

প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে সেবা নিতে আসলেও ইনডোরে ভর্তি নেওয়ার সুযোগ নেই। চলতি বছরেই কেন্দ্রটি থেকে বহির্বিভাগে সেবা নিয়েছেন ২৬ হাজারের বেশি রোগী। আজ দুপুর ২টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৮২ জন রোগী। ভুক্তভোগীরা জানান, বড় হাসপাতাল হলেও ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালের জনবল কাঠামো অনুযায়ী ৪২ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন হলেও বর্তমানে রয়েছেন মাত্র তিনজন চিকিৎসক, ১১ জন নার্স, একজন এক্স-রে টেকনিশিয়ান ও একজন ফার্মাসিস্ট। ২৪ ঘণ্টার ইনডোর সেবা চালানোর জন্য আলাদা কোনো ডিউটি চিকিৎসকের পদও নেই। কাগজপত্রে জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিকস) মো. সোহেল রানা, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) সুলতান ফজলে রাব্বী এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোহাম্মদ মামুনুর রশীদসহ ১১ জন নার্স, একজন এক্স-রে টেকনিশিয়ান ও একজন ফার্মাসিস্ট থাকলেও ৪২ জন প্রয়োজনীয় জনবলের বিপরীতে এই সংখ্যা একেবারেই অপ্রতুল।

স্থানীয় আবুল হোসেন বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. অধ্যাপক এম আমানউল্লাহ স্যার ট্রমা সেন্টারটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যে সেবা পাওয়ার কথা, তা আমরা পাচ্ছি না। তাই সরকারের কাছে অনুরোধ, যেন এই ট্রমা সেন্টার ২৪ ঘণ্টা চালু থাকে।

ভালুকা ফায়ার সার্ভিস জানায়, চলতি বছরের প্রথম নয় মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে ৬৩টি দুর্ঘটনায় ৫১ জন আহত এবং সাতজন নিহত হয়েছেন।

এদিকে ভরাডোবা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেই চলতি বছরে ৬১টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৫৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ভালুকায় ট্রমা সেন্টারে ২৪ ঘণ্টা বা ইনডোর সেবা চালু হলে ভোগান্তি কমবে বলে জানান এই কর্মকর্তা।

ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বহির্বিভাগে অর্থোপেডিক পরামর্শ, এক্স-রে, ইসিজি ও প্রাথমিক প্লাস্টারের মতো সেবা চালু রয়েছে। চলতি বছরেই এই কেন্দ্র থেকে ৩১ হাজারেরও বেশি মানুষ সেবা নিয়েছেন। জনবল সংকটসহ একাধিক কারণে ইনডোর সেবা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী জানান, ইনডোর ও আউটডোর সেবা পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রয়োজনীয় জনবল চেয়ে মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদন ও প্রয়োজনীয় জনবল পদায়ন করা সম্ভব হলেই দ্রুত ইনডোর এবং অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close