শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কক্সবাজারে আগুনে নুর আলমের স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু      ● আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র      ● ১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার      ● রাজশাহী-রংপুর অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ      ● বিদ্যুৎ ব্যয় কমাতে সোনালী ব্যাংকে সোলার সিস্টেম চালু      ● সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে দেশের অশুভশক্তি দূর হবে      ● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      
কক্সবাজারে আগুনে নুর আলমের স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনের মৃত্যু
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম

কক্সবাজারের ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গায় বসবাসরত ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী ফারিয়া কবীর ও তাঁদের পাঁচ বছর বয়সী শিশুসন্তান ফায়িজান। এ ঘটনায় নুর আলমের আরও তিন শ্যালিকা ও এক শ্যালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফারিয়া কবীরের গ্রামের বাড়ি বরিশালে। চাকরির সুবাদে গত আট বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করছিলেন নুর আলম।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে যান তাঁরা। সেখানে ইনানীর টুপটুপ রিসোর্টে শনিবার সকালে আগুন লাগলে প্রাণ হারান ফারিয়া কবীর ও তাঁদের শিশুসন্তান ফায়িজানসহ পরিবারের ছয় সদস্য।

স্ত্রী ও সন্তানের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই কক্সবাজারের উদ্দেশে রওনা হন নুর আলম। একসঙ্গে স্ত্রী, সন্তান ও শ্যালক-শ্যালিকাদের হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েছেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও পরিচিতজনদের মধ্যে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close