শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● মরদেহ উদ্ধার পরিচয় নিয়ে মা-সন্তানের ভিন্ন দাবি      ● সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র      ● ১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার      ● রাজশাহী-রংপুর অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ      ● বিদ্যুৎ ব্যয় কমাতে সোনালী ব্যাংকে সোলার সিস্টেম চালু      ● সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে দেশের অশুভশক্তি দূর হবে      ● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      ● যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার      
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন ও তাঁর সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করতে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধি লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ পরিপ্রেক্ষিতে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও জানতে চাওয়া হয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবং অভিযোগকারী ধানের শীষ প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. পয়গাম আলীর কাছে পাঠানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close