শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
প্রতিনিধি, ঈশ্বরদী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম

ঈশ্বরদীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক ও কর্মচারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে উপজেলার পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোস্তাফিজুর রহমান রবি ও নজরুল ইসলাম এবং সম্পাদক পদে রফিকুল ইসলাম ও আমানউল্লাহ।

এতে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান রবি এবং সম্পাদক পদে রফিকুল ইসলাম জয়লাভ করেন।

এ সময় প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং ভোটারদের উপস্থিতি উৎসবের আমেজ তৈরি করে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেউল্লা মানিক।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, জেলা সমবায় কর্মকর্তা হারুন-আর-রশিদ এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান পলাশ নির্বাচন পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।

এর আগে শিক্ষক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close