শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র      ● ১৯ বছরেও চালু হয়নি ২০ শয্যার ট্রমা সেন্টার      ● রাজশাহী-রংপুর অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের কনক্লেভ      ● বিদ্যুৎ ব্যয় কমাতে সোনালী ব্যাংকে সোলার সিস্টেম চালু      ● সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে দেশের অশুভশক্তি দূর হবে      ● ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ      ● জামালপুরে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার      ● যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার      ● ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুই পথচারীর মৃত্যু       ● কোনো ভাতাই জোটেনি সনকার      ● পাহাড়ে দুর্গোৎসবে সম্প্রীতির পাশে আমরা      
সোলার লাইটে বদলে গেল দুই গ্রামের রাতের চিত্র
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম

দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেই একসময় অন্ধকারে ডুবে যেত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা ও মহতরপাড়া গ্রামের মেঠোপথ। প্রয়োজন ছাড়া রাতে বাইরে বের হতে চাইতেন না অনেকে। সেই চিত্র এখন বদলে যাচ্ছে। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে সৌরবিদ্যুতের বাতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আলোয় আলোকিত থাকছে গ্রামের পথঘাট, বাড়ছে মানুষের চলাচলের স্বস্তি।

বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মায়ের হাত ধরে গ্রাম আলোকিত করার এই উদ্যোগ নিয়েছে নেপাল-মঞ্জু ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অর্থায়নে বড়উঠান রাস্তার মাথা থেকে মহতরপাড়া হয়ে কৈনপুরা-চাতরী সেতু পর্যন্ত সড়কে স্থাপন করা হয়েছে ১২৫টি স্ট্রিট সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৈনপুরা অগ্রণী সংঘের মাঠে এ আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন মঞ্জু রাণী সেন।

‘বাবার স্বপ্ন, মায়ের হাতে আলোকিত গ্রাম’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মিহির কান্তি পাল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। স্বাগত বক্তব্য দেন নেপাল-মঞ্জু ফাউন্ডেশনের কর্ণধার ও অগ্রণী সংঘের সভাপতি রঘুপতি সেন।

স্থানীয়দের কাছে এই উদ্যোগের গুরুত্ব কেবল রাতের অন্ধকার দূর করার মধ্যে সীমাবদ্ধ নয়। সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও চলাচলের পথ আলোকিত হওয়ায় রাতে যাতায়াত সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি আলোকিত পরিবেশ অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সরেজমিনে দেখা যায়, গ্রামের বিভিন্ন মোড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সৌরবিদ্যুতের বাতি। দিনের বেলায় সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে এসব বাতি জ্বলছে রাতে। এতে প্রত্যন্ত গ্রামীণ সড়কেও তৈরি হয়েছে আলোকিত পরিবেশ। সন্ধ্যার পর যেসব পথে চলাচলে অস্বস্তি ছিল, সেসব পথ এখন অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, বাবার স্বপ্নকে ধারণ করে রঘুপতি সেন গ্রামবাসীর জন্য আলোকায়নের যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নেপাল-মঞ্জু ফাউন্ডেশনের এই উদ্যোগে কৈনপুরা ও মহতরপাড়া এলাকার মানুষের রাতের চলাচলে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রত্যন্ত গ্রামের সড়কে সৌরবাতির আলো ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে স্বস্তি ও আশাবাদ।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close