বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      
লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:২৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ভাগ্য খুলে গেছে দুই প্রবাসী বাংলাদেশির। কাতার ও ওমানে কর্মরত এই দুইজন জিতেছেন প্রত্যেকে দেড় লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা করে!

শনিবার (২৬ এপ্রিল) গালফ নিউজ জানায়, বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রয়ের মাধ্যমে এই পুরস্কার জিতে নিয়েছেন ওমানপ্রবাসী মিনহাজ চৌধুরী ও কাতারপ্রবাসী রবিউল হাসান।

মিনহাজ চৌধুরী, ১৫ বছরেরও বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন। চার বছর ধরে তিনি ও তার ১০ বন্ধু মিলে নিয়মিত টিকিট কিনছেন।

তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি জিতব। কিন্তু আমি জিতেছি!’ তিনি নতুন বাড়ি নির্মাণ ও দাতব্য কাজে অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছেন।

রবিউল হাসান, চট্টগ্রামের একজন গাড়িচালক, ৮ বছর ধরে কাতারে কাজ করছেন। তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে আগ্রহী হন।

এবার পুরস্কার জিতে রবিউল বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, আমি উত্তেজনায় লাফাতে পারতাম।’ তিনি এবার পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ও অসহায়দের সাহায্য করতে চান।

প্রসঙ্গত, বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী হন এবং প্রত্যেকে পান ১.৫ লাখ দিরহাম। এপ্রিল মাসে কেনা প্রতিটি টিকিট এই ড্রয়ে বিবেচনায় নেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   লটারি   প্রবাসী   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close