বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পোপের শেষকৃত্যে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:২২ পিএম

রোমান ক্যাথলিক চার্চের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে অনুষ্ঠিত হয় এই শেষকৃত্য অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতারা এতে অংশ নেন।

একটি ছবিতে দেখা যায়, ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে থাকতে।

এই অনুষ্ঠানে অংশ নেন বর্তমান ও সাবেক আরও অনেক রাষ্ট্রপ্রধান-যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

শেষকৃত্যের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন, জিওভান্নি বাত্তিস্তা রে। তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’র মাধ্যমে পোপ ফ্রান্সিসকে ঈশ্বরের হাতে সমর্পণ করেন।

পোপের ইচ্ছানুযায়ী, তাকে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়। সেখানেই রয়েছে তার বহু পূর্বসূরির সমাধি।

৮৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান পোপ ফ্রান্সিস। চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। ইস্টার সানডেতে প্রকাশ্যে আসার একদিন পরই তার মৃত্যুর খবর জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পোপ   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close