অস্ট্রেলিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আন্দোলনে গার্মেন্টস শ্রমিকরা
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১২:২৬ পিএম

বাংলাদেশ থেকে প্রায় ২৫০ কোটি টাকার তৈরি পোশাক সংগ্রহ করেও অর্থ পরিশোধ করেনি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ‘মোজাইক ব্র্যান্ড’। বিদেশি ক্রেতা অর্থ না দিলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন সংশ্লিষ্ট গার্মেন্টস কারখানার মালিকপক্ষ। অস্ট্রেলিয়ান কোম্পানির এ আচরণকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করে মালিকদের পাশে দাঁড়িয়েছেন শ্রমিকরা।
শনিবার সকাল ১১টায় রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন শতাধিক শ্রমিক। পরে বাংলা ও ইংরেজিতে লেখা ব্যানার হাতে মিছিল করে তারা নতুনবাজার পার হয়ে বারিধারা এলাকায় অবস্থান নেন। সেখান থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। এরপর তারা অস্ট্রেলিয়ান হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
শ্রমিকদের প্রত্যাশা—অস্ট্রেলিয়ান দূতাবাস বিষয়টির সুষ্ঠু তদন্ত করবে এবং বিচার নিশ্চিত করবে।
স্বদেশ প্রতিদিন/এনআর