বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
এক ইলিশের দাম ১৪ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ পিএম

এমনিতেই ইলিশের আকাল। তার ওপরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে বঙ্গোপসাগরে।

এমন অবস্থায় বরগুনায় একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৭৫০ টাকায়।  

শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় ২ কেজি ৪৪০ গ্রামের রাজা ইলিশটি ধরা পড়ে জেলেদের জালে। পরে সকালে মাছটি বিক্রি করা হয় জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে।  

জানা গিয়েছে, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে সকালে এক জেলে মাছটি বিক্রি করতে নিয়ে আসে। এসময় উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে ১৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন মৎস্য পাইকারি হানিফ মিয়া।

এ বিষয়ে মৎস্য পাইকার হানিফ মিয়া বলেন, বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে খেতে স্বাদ বেশি। সর্বোচ্চ ডাকে কেনা রাজা ইলিশটি ঢাকা পাঠিয়ে দেওয়া হবে বিক্রির জন্য।

সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩ এর বিধি ৩ এর উপবিধি (১) এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close