শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গোরস্থানের ভেতর থেকে হেরোইন উদ্ধার      ● গলাচিপায় ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● সাভারে পূর্ব শত্রুতার জেরে গুলি, লক্ষ্য ফসকে যুবকের বন্ধু গুলিবিদ্ধ      ● সাটুরিয়া লাইব্রেরি: ৩০ বছর তালাবদ্ধ,লুট বই-আসবাবপত্র      ● সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার      ● বাংলাদেশের উচ্চশিক্ষা: মান, গবেষণা ও উৎপাদনশীলতা      ● জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত      ● আজ থেকে ৫ মাসের জন্য শুরু হচ্ছে শুটকি মৌসুম      ● দীপের দুই বক্তব্যে অসংগতি, তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য      ● দুবলার চরে যাওয়ার পথে নদীতে পড়ে জেলে নিখোঁজ      ● ২৩ দিনে ১১ হাজার ৫৬৬ যাত্রী, তবুও সি-ট্রাক সরিয়ে নেওয়ার অভিযোগ      ● রিয়াদের কারখানায় আগুনে নিহতদের আরও পাঁচ মরদেহ দেশে আসছে      
চবিতে ১০ কি.মি. ম্যারাথনে দৌড়ালেন ৬০০ দৌড়বিদ
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৯:০১ পিএম আপডেট: ২৫.০৪.২০২৫ ৯:১১ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ১০কি.মি. ম্যারাথনে দৌড়ালেন ৬০০ দৌড়বিদ। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স’ আয়োজিত এ ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৫শে এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়।

এতে প্রথম স্থান অর্জন করেছেন খুলনার পারভেজ পলাশ। তিনি ১০ কি.মি দৌড় শেষ করে ৩৮ মিনিটে। অন্যদিকে, নারী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের মভি সূত্র ধর। এছাড়াও প্রত্যেকে দৌড় সম্পন্ন করে নির্ধারিত ২ঘণ্টার মধ্যে। 

দৌড় শেষে ৩ টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম এবং সহকারী পরিচালক হাবিবুর রহমান জালাল। তারা বিজয়ীদের মাঝে প্রদান করেন ক্রেস্ট ও নগদ অর্থ।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্যাটাগোরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে নগদ অর্থ ও ক্রেস্ট  এবং ভেটেরান (৫০ ঊর্ধ্ব বয়স) ক্যাটাগরিতে ৩ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। 

আয়োজকরা জানিয়েছেন, ‘গাছ রক্ষা করি, বন্যপ্রাণী সংরক্ষণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এ আয়োজন করা হয়। যা সফল হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানকার পাহাড়ে রয়েছে অসংখ্য প্রজাতির গাছ ও বহুধরনের বন্যপ্রাণী। 

তারা আরো বলেন, প্রতিনিয়ত নির্বিচারে গাছ কাটা ও পাহাড় ধ্বংসের ফলে অনেক বন্যপ্রাণী এখন বিলুপ্ত প্রায়। ক্যাম্পাসের বিরল প্রজাতির মায়া এখন আর দেখা যায় না।এরকম বহু প্রাণীর অস্ত্বিত্ব বিলীন হয়ে যাচ্ছে।  আমাদের এই ১০ কি.মি দৌড় আয়োজনের মাধ্যমে আমরা পরিবেশের প্রতি সচেতনতা এবং এইসব বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 

পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স’ এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তারা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close