বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
রাজবাড়ীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, ৪ লাখ টাকায় রফা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম আপডেট: ২৫.০৪.২০২৫ ৮:১৩ PM

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় অবস্থিত বেসরকারি রতন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর শাহানা খাতুন (৪০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, মৃত্যুর পর ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর পরিবারকে চার লাখ টাকা প্রদান করে বিষয়টি ‘মীমাংসা’ করে নেয়।

নিহত শাহানা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ফারুক মণ্ডলের স্ত্রী।

এরআগে গত বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে রেফার করে রতন ক্লিনিকে ভর্তি করা হয়। ওই রাতেই ক্লিনিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের নেতৃত্বে ছিলেন ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন। সহযোগিতায় ছিলেন ডা. নিয়ামত উল্লাহ ও ডা. রাবেয়া আক্তার।

অপারেশনের পর শাহানার শরীরে ‘এক্ল্যামশিয়া’ জাতীয় জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরই তার মৃত্যু ঘটে। শাহানার গর্ভে থাকা নবজাতক পুত্র সন্তান সুস্থ রয়েছে। এর আগে তার আরও চারটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় জাহাঙ্গীর হোসেন জানান, ১২ হাজার টাকায় চুক্তিভিত্তিতে শাহানাকে রতন ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে ক্লিনিক কর্তৃপক্ষ ও স্বজনদের মধ্যে আলোচনায় বসা হয়। আলোচনার একপর্যায়ে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও, শেষ পর্যন্ত চার লাখ টাকায় ‘মীমাংসা’ হয়। ফলে স্বজনরা আর কোনো লিখিত অভিযোগ করেননি।

এ বিষয়ে ক্লিনিকের অ্যাডমিন ও ফিন্যান্স ম্যানেজার আকলিমা আক্তার তমা বলেন, সদর হাসপাতাল থেকে রোগীকে আনা হয়েছিল। সিজার করার পর তার অবস্থা খারাপ হলে ফরিদপুরে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু ঘটে।

ক্লিনিকের ম্যানেজার আমজাদ হোসেন জানান, রোগীর মৃত্যুর পর পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। তবে কত টাকা লেনদেন হয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। শুনেছি আগেও ওই ক্লিনিকে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু লিখিত অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগেও রতন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। প্রতিবারই আলোচনার মাধ্যমে বিষয়গুলো ধামাচাপা পড়ে যায়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close