প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৮:০৭ পিএম

এসো মিলি প্রাণের ঐক্যতানে, ফিরে যাই শিকরের টানে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই বাজারের শতবর্ষ পূর্তি ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জাংগই হাট ও বাজার কমিটির সভাপতি ডা. মো দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম (দোদো) এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাংগই হাট ও বাজার কমিটির সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন (শিল্পী), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলামসহ আরো অনেকেই।
স্বদেশ প্রতিদিন/এনআর