শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৫:২৭ পিএম আপডেট: ২২.০৪.২০২৫ ৫:৫৭ PM

ঢাকার মিরপুরে অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী গণবিবাহ অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বিবাহ পবিত্র বন্ধন। এটি মানুষকে পাপাচার থেকে রক্ষা করে, ঈমানকে শক্ত করে এবং মানসিক প্রশান্তি দেয়।’

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আদর্শ পরিবার গঠনের জন্য এবং জৈবিক চাহিদা পূরণে বিয়ের বিকল্প নেই। নবীদের জীবনের দৃষ্টান্তও তাই প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘হাদিসে আছে, যখন কেউ বিয়ে করে সে দ্বীনের অর্ধেকাংশ পূরণ করে, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে। চরিত্র সংরক্ষিত রাখার জন্য বিয়ে অনন্য ব্যবস্থা।’

এবারের আয়োজনে ৬০ টি অসহায় ও এতিম মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়, যাদের পাত্র নির্বাচন করেছেন নিজ নিজ পরিবার।

বিয়ের খুতবা পাঠ করেন বিশিষ্ট আলেম ও এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালীউল্যাহ।

ওয়ামি কর্তৃপক্ষ নবদম্পতিদের জন্য বিনামূল্যে করেছে বিয়ের যাবতীয় আয়োজন। এতে উপহার হিসেবে প্রতিটি দম্পতিকে দেওয়া হয়, অলংকার, বিয়ের পোশাক ও সাজসজ্জা, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান, ওয়ামী প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল এবং দাতা সংস্থা সিডস অব সাদাকা-র চেয়ারম্যান আসাদ মিয়া।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ওয়ামি বাংলাদেশে কন্যাদায়গ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করে আসছে। এই কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং মানবিক দায়িত্ব পালনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close