প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা মুসলমানের গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে নামাজের গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ সঠিক হলে বান্দার জন্য কল্যাণের আশা রয়েছে, আর এতে ত্রুটি থাকলে ক্ষতির আশঙ্কা রয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হলো নামাজ। ফরজ নামাজে কোনো ঘাটতি থাকলে নফল ইবাদতের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করার সুযোগের কথাও হাদিসে উল্লেখ করা হয়েছে। —আবু দাউদ, ৮৬৪; তিরমিজি, ৪১৩; ইবনে মাজাহ, ১৪২৫।
অন্য এক হাদিসে হজরত আনাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—জাহান্নাম থেকে মুক্তি এবং নিফাক থেকে মুক্তি। —সুনানে তিরমিজি, হাদিস ২৪১।
আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬। বাংলা তারিখ ৯ আশ্বিন ১৪৩২ এবং হিজরি ১১ বরিউস সানি ১৪৪৮। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি অনুযায়ী, ফজর শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। জোহরের সময় ১১টা ৫২ মিনিট এবং আসরের সময় ৪টা ১৩ মিনিট।
আজ সূর্যাস্তের সময় ৫টা ৫৫ মিনিট। ইফতার ও মাগরিবের সময় নির্ধারণ করা হয়েছে ৫টা ৫৭ মিনিটে। আর ইশার নামাজের সময় শুরু হবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
আগামীকাল বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ফজরের সময়ও ৪টা ৩৩ মিনিট। তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৪টা ৩৪ মিনিট এবং সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৭ মিনিটে।
বিভাগীয় শহরগুলোর ক্ষেত্রে ঢাকার সময়ের সঙ্গে নির্দিষ্ট সময় যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রামের ক্ষেত্রে ৫ মিনিট এবং সিলেটের ক্ষেত্রে ৬ মিনিট সময় বিয়োগ করতে হবে।
অন্যদিকে খুলনায় ঢাকার সময়ের সঙ্গে ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি