বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১:৫৫ AM

সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।

টেস্টের তৃতীয় দিনে ভালো কিছু করার লক্ষ্য বাংলাদেশের। গতকাল সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লক্ষ্য ৩৫০-৪০০ রান করা। সেই লক্ষ্যে সোমবার স্বাগতিকদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৭ রান।

কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা সময় মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে। অর্থাৎ বাংলাদেশকে ভালো শুরুর পথে প্রথম বাধা দিয়েছে বৃষ্টি। প্রায় এক ঘণ্টা সময় পেরিয়ে গেলেও মাঠের পরিস্থিতি খেলার অনুকূলে আসেনি। সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামবেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। আগের দিন জয় ২৮ রানে আর মুমিনুল অপরাজিত ছিলেন ১৫ রানে। ৪ রান করে সোমবার শেষ বিকেলে উইকেট বিলিয়ে দেন ওপেনার সাদমান ইসলাম।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close