শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      
বাংলাদেশি পাবজি গেমারদের জন্য বড় সুখবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৩৯ পিএম

এবর পাবজি ‍নিয়ে এলা বাংলাদেশি গেমারদের জন্য সুখবর। বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি এবার বাংলাদেশি গেমারদের জন্য নিয়ে আচ্ছে নতুন নতুন বিশেষ সুবিধা। যা বাংলাদেশি পাবজি গেমারদের জন্য সত্যি এক দারুণ সুখবর।

শিগগিরই গেমটির জন্য চালু হচ্ছে বাংলাদেশের জন্য নিজস্ব গেম সার্ভার। নতুন এ সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স।

রোববার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবজি মোবাইল এ তথ্য জানায়।

পাবজি মোবাইলের সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, ‘বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেমটি শুধু একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমই নয়, বরং এটি দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং গেমারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে এটি  কাজ করছে। এই পদক্ষেপটি গেমিং জগতে নতুন সুযোগ সৃষ্টি করবে। যা বাংলাদেশের গেমারদের জন্য এটি একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

এ ছাড়া পাবজি মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর আয়োজন করা হচ্ছে, যার রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। দশ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল সম্বলিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ এপ্রিল। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাবজি মোবাইল দেশের তরুণ গেমার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগও তৈরি করা হচ্ছে।

এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার ক্রিয়েশন প্ল্যাটফর্ম’। এই প্ল্যাটফর্মে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন, যা তরুণদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে উৎসাহিত করবে।

পাবজি মোবাইলের এই নতুন পদক্ষেপ দেশের গেমিং জগতে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা এবং প্রতিযোগিতার সমন্বয়ে তরুণ প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  পাবজি গেম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close