বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জবি ছাত্রী হলের ফি কমানোর দাবিতে উপাচার্যের দপ্তর ঘেরাও
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:১২ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ২:২৩ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন জবি ছাত্রীরা। জবির ছাত্রীদের একমাত্র আবাসস্থল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’। ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর ফি কমানোর দাবিসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার ( ২১ এপ্রিল) দুপুরে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন জবি ছাত্রীরা। এর আগে, হলের প্রাধ্যক্ষ বরাবর চার দফা দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

‎এসময় শিক্ষার্থীরা চার দফা দাবিসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। স্লোগানে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।

‎বিক্ষোভরত হলের শিক্ষার্থীরা বলেন, ‘আজ তিন বছর হয়েছে হলের ওয়াইফাই সমস্যা, খাবারের সমস্যা, মেডিকেল সেন্টার নেই। অন্য সব বিশ্ববিদ্যালয়ের হলে যেখানে নামেমাত্র ফি নেওয়া হয় সেখানে আমাদের কম সুবিধা দিয়েও বেশি ফি আদায় করা হয়। আমরা এই সব কিছুর অবসান চাই।’

‎শিক্ষার্থীরা আরও বলেন, ‘হল প্রভোস্টকে বললে তিনি বলেন- ‘আমি এ বিষয়ে কিছু জানি না। সবকিছু আইসিটি সেলের পরিচালক ও প্রশাসন জানে।’ ১৫ দিনে ওয়াইফাই সমস্যা সমাধান করবে বলে আজ দুই-তিন বছর পার হয়ে গেছে এরপরও তাদের কোনও খবর নেই।’

‎এসময় শিক্ষার্থীদের উপস্থাপিত চার দফা দাবিগুলো হলো:-

১. হলের ফি ৩ হাজার চারশো টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে হবে।

২. হলে খাবারের মান বৃদ্ধি ও আলাদা ডাইনিং চালু করতে হবে।

৩. মেডিকেল সেন্টার চালু করে ছাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

৪. দ্রুত সময়ের মধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close