বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৩৩ পিএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি জানান, অবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তারা বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যার ফলে সমাজে অপরাধপ্রবণতা বেড়েই চলেছে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

মানবন্ধনে বক্তারা বলেন, “পারভেজকে তুচ্ছ ঘটনা নিয়ে হত্যা করা হয়েছে, ইদানীং দেখা যাচ্ছে দেশে হত্যাকাণ্ড বেড়েই চলেছে কিন্তু বিচার বিলম্বিত হচ্ছে। আমরা দ্রুত পারভেজ হত্যার বিচার চাই।” এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক মো. গোলাম রাব্বানী বলেন, “দেশে প্রতিদিনই হত্যার ঘটনা হচ্ছে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না, আমরা আনোয়ারের জন্য, আছিয়ার জন্য আজ পারভেজের জন্য মানববন্ধন করছি জানিনা কাল কার জন্য আবার মানববন্ধন করতে হয়। খুনির কোনো দলীয় পরিচয় নাই।”

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, “১৯ তারিখে সন্ধ্যায় পারভেজ ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। দেশে সকল ধর্ম, সংগঠন, দলের হোক না কেন সবার একমাত্র পরিচয় আমরা মানুষ। গত ১৫ বছর ভারতীয় আধিপত্যের অধীনে আমরা তনু, সাগর রুনীসহ কোনো বিচার বহির্ভূত হত্যার বিচার পায়নি। আশা ছিলো জুলাই পরবর্তী সরকার আইনের বাস্তবায়ন করবেন কিন্তু আছিয়া সহ কোনো হত্যার দৃষ্টান্ত বিচার হয়নি, এটা একটা শঙ্কার জায়গা। সিসিটিভি ফুটেজ নির্ণয় করে দেশের সকল বিচার বহির্ভূত হত্যার দৃষ্টান্ত মুলক বিচার করতে হব।” 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close