শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'শক্তিশালী' জিম্বাবুয়ের বিপক্ষে ভঙ্গুর ব্যাটিং, ২০০’র নিচেই থামল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:৫০ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুর সেশন ছিল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, কিন্তু দ্বিতীয় সেশনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। প্রথমে ১২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ, এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে পড়ে যায় ১৪৬ রানে ৭ উইকেটে।

৫০ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ১৫৪ রানে চা-বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় ৫ উইকেট, মাত্র ৭০ রানের বিনিময়ে। শেষ পর্যন্ত ৬১ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায় গোটা দল। শেষ দিকে জাকের আলী অনিক ২৮ রান করেন, অপরাজিত থাকেন হাসান মাহমুদ ১৯ রানে।

দলের হয়ে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শুরুতে বল ব্যাটে আসছিল, দু-একটি বাউন্ডারি হাঁকিয়ে দুজনেই উইকেটে সেট হচ্ছিলেন। তবে দুজনেই ফিরে যান মাত্র ১ রানের ব্যবধানে।

দলীয় ৩১ রানে ভিক্টর নুয়াইসির ডেলিভারিতে ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে গালি অঞ্চলে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন সাদমান (২৩ বলে ১২)। পরের ওভারেই একই বোলারের বলে মাহমুদুল হাসান জয়ও (৩৫ বলে ১৪) কিপার নিয়াশা মায়াভোর হাতে ক্যাচ দেন। দলীয় স্কোর তখন ৩২।

তৃতীয় উইকেটে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়েন ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি। তবে শান্ত ৬৯ বলে ৪০ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাধেভেরের হাতে ক্যাচ দিয়ে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

স্বদেশ প্রতিদিন/এএএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close