বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিরো আলমের অভিযোগ উড়িয়ে দিলেন রিয়া মনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪১ AM

অসুস্থ বাবার পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি, বাবার লাশও দেখতে আসেননি।

তৃতীয় স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে হিরো আলমের এমন অভিযোগের বিপরীতে এবার মুখ খুললেন রিয়া মনিও। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, হিরো আলম তার সঙ্গে প্রতারণা করেছেন। হিরো আলমের অভিযোগ উড়িয়ে দিয়ে রিয়া মনি বলেন, “আমি একজন পারফর্মার, এটা আমার পেশা। আমি আমার শ্বশুরকে হাসপাতালে রেখে এসেছি মানে এই না যে আমি তাকে গুরুত্ব দিচ্ছি না। বরং ওনার সেবা নিশ্চিত করে, তার অনুমতি নিয়েই আমি কাজে এসেছি।”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী রিয়া মনি একটি অনুষ্ঠানে পারফর্ম করছেন, অথচ সেই সময় তার শ্বশুর হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে রিয়া মনি জানিয়েছেন, তিনি বিষয়টিকে দোষের কিছু মনে করেন না।

রিয়া মনি স্পষ্ট জানিয়েছেন, তিনি তার দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন এবং তার কাজও করেছেন পেশাদারিত্ব বজায় রেখে। তবে এই ঘটনাটি আমাদের সামনে নিয়ে এসেছে একটি বড় প্রশ্ন — ব্যক্তিগত দায়িত্ব বনাম পেশাগত দায়িত্বে কোনটি আগে?

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close