শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      
মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভূষ্মিভূত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪৭ AM

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বাজারস্থ ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা। অগ্নিকাণ্ডে ৪টি ওয়ার্কশপ, ৩টি চায়ের দোকান, একটি মোবাইল দোকান, ১টি ফার্নিচার দোকান, ১টি ফার্মেসি ও ১ অটো পার্টসের দোকান ভষ্মিভূত হয়েছে।

বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান মেম্বার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। যেখানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ে যাওয়া বিসমিল্লাহ ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. হিরণ ভূঁইয়া বলেন, 'ভাইরে আমার সব শেষ হয়ে গেলো। আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।'
 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রটারী অধ্যাপক ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সেক্রেটারী ফয়েজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মহিন উদ্দিন, লক্ষণপুর ইউনিয়ন আমির খায়রুল বাশার জাহান প্রমুখ।

ফায়ার সার্ভিস মনোহরগঞ্জ স্টেশনের লিডার মাসুম মিয়া বলেন, ‌লক্ষণপুর পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ২ টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close