বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরে পাওয়ার উপায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৩৯ AM

বর্তমানে অনেকেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি ব্যবহারকারীদের অনেক প্রয়োজনীয় মেসেজও থাকে অ্যাপটিতে।

কোনো কারণে যদি অ্যাপটি আবার ইনস্টল করার প্রয়োজন পড়ে বা অন্য কোনও নতুন ডিভাইসে স্যুইচ করেন সেক্ষেত্রে হারিয়ে যেতে পারে ব্যবহারকারীদের এসব গুরুত্বপূর্ণ মেসেজ। ব্যবহারকারীরা চাইলে নিজেদের মেসেজ ও অ্যাকাউন্টের তথ্য হোয়াটসঅ্যাপ থেকে আবার ফিরিয়ে আনতে পারেন।

আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করে নিতে হবে। যেমন-

১। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যাকআপ রয়েছে কি না তা নিশ্চিত করুন।

২। অ্যাকাউন্ট ও আপনার ডিভাইসে একই ফোন নম্বর রয়েছে তা নিশ্চিত করা। কারণ অন্য অ্যাকাউন্ট বা ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ থাকলে মেসেজ ফিরিয়ে আনতে পারবেন না।

৩। অ্যাকাউন্ট ও ডিভাইসে একই আইক্লাউড বা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট রয়েছে কি না সে বিষয়টিও নিশ্চিত করে নিন।

এবার ধাপে ধাপে হোয়াটসঅ্যাপ মেসেজ কীভাবে ফিরিয়ে আনবেন জেনে নিন-

১। হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘চ্যাট’ অপশনে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’-এ যান। সেখানে গিয়ে আইক্লাউড বা গুগল ড্রাইভে আপনার ব্যাকআপ সংরক্ষিত আছে কি না পরীক্ষা করুন।

২। যদি আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রির ব্যাকআপ না নিয়ে থাকেন বা আপনার আরও সাম্প্রতিক একটি চ্যাট হিস্ট্রি তৈরি করতে হয়, তাহলে এখনই তা করে নিন।

৩। আপনার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলুন বা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে তা সরিয়ে ফেলুন।

৪। আপনার নতুন স্মার্টফোনে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করুন।

৫। এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন।

৬। হোয়াটসঅ্যাপ অ্যাপ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি এটিকে নোটিফিকেশন পাঠাতে দিতে চান কি না। অনুমতি দেবেন বা দেবেন না তাতে ট্যাপ করুন। এ সিদ্ধান্ত আপনার।

৭। তারপর আপনার ফোন নম্বরটি লিখুন ও ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

৮। ‘রিস্টোর’ অপশনটিতে চাপুন। আপনার ডেটা আপনার স্মার্টফোনের সঙ্গে যোগ থাকা ক্লাউড পরিষেবা থেকে ডাউনলোড শুরু হবে। এতে আপনার ব্যাকআপে থাকা হোয়াটসঅ্যাপ চ্যাটিং মেসেজের সংখ্যা ও আপনার ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করে কয়েক মিনিট সময় লাগতে পারে।

৯। এরপর ‘নেক্সট’ অপশন আসবে, তাতে ট্যাপ করুন।

১০। সবশেষ আপনার নাম লিখুন, একটি প্রোফাইল ছবি যোগ করুন ও ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

এভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পুরোপুরি ফিরিয়ে আনতে পারবেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close