প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:৫৭ পিএম

সুদানে দুই বছরের গৃহযুদ্ধের কারণে দেশটি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কারণে দেশটির বেসামরিক নাগরিকদের প্রতিনিয়ত চরম মূল্য দিতে হচ্ছে।
এরই মধ্যে দেশটির গৃহযুদ্ধ তৃতীয় বছরে চলমান ।
এদিকে, জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) সুদানে দুই বছরের গৃহযুদ্ধের ফলে শিশুদের বিরুদ্ধে হত্যা, অপহরণ থেকে শুরু করে বড় ধরনের অপরাধ পর্যন্ত এর সংখ্যা ১ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানায়। সোমবার ( ১৪ এপ্রিল) এ বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) বলেছে, এই ধরনের ঘটনার মধ্যে পঙ্গুত্ব এবং স্কুল ও হাসপাতালে আক্রমণও অন্তর্ভুক্ত। যা আগে কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল। কিন্তু আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাতের ফলে আরো কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ঘটনা।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, দুই বছরের সহিংসতা এবং বাস্তুচ্যুতি সুদানজুড়ে তছনছ করে দিয়েছে লাখো শিশুর জীবনকে।
এদিকে, সুদানে নিয়েজিত আন্তর্জাতিক রেড ক্রস প্রতিনিধি দলের প্রধান জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের ব্যাপক লঙ্ঘন হয়েছে দেশটিতে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি