বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:২৯ পিএম

ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের আট নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এদিকে এই ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মেহারিস্তান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার আটজন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রঙ এবং মেরামত করতেন।
 
রিপোর্টে বলা হয়েছে, রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানের নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। 

নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মির (বিএনএ) এক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।   

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান উভয় এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন, সন্ত্রাসবাদ এই অঞ্চলজুড়ে একটি সর্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close