বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, আগেই সতর্ক করল ইউএসজিএস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৫৬ AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। তবে এ ভূমিকম্পের ব্যাপারে আগেই সতর্ক করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ফলে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পেরেছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ও তার আশপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

দুই ঘণ্টা পর সান ডিয়েগো শহর কর্তৃপক্ষের মুখপাত্র পেরেট গডউইন বিবিসিকে জানান, কোনও ধরণের বড় ক্ষয়ক্ষতি বা আহতের খবর এখনও পাওয়া যায়নি। একই কথা জানিয়েছে সান ডিয়েগো শেরিফের দপ্তরও। তারা একে চলমান পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।

ভূমিকম্পের পর ইউএসজিএস একাধিক ছোট আফটারশকও রেকর্ড করেছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনও আশঙ্কা নেই।

কেভিন মানো নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘আমি নাশতা করছিলাম, তখনই ফোনে সতর্কবার্তা আসে— এবং আমি দরজার ফ্রেমের নিচে চলে যাই। কিছুক্ষণের মধ্যেই ভূকম্পন শুরু হয়। সবকিছু কাঁপছিল। জীবনে প্রথম এতটা শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close