শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতে হাত রেখে প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:২৬ পিএম

বেশ কয়েকদিন ধরেই আলোচনায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কয়েকদিন আগেই নিজের নতুন প্রেমের ঘোষণা দেন এই নায়ক। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে উঠে তুমুল আলোচনার ঝড়। কিন্তু প্রশ্ন, প্রেম ঘোষণার পরেও কেন বান্ধবীর সঙ্গে প্রকাশ্যে দেখা দেন না আমির খান?

এবার সেই প্রতিক্ষার অবসান ঘটল আমির ভক্তদের। সম্প্রতি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বান্ধবী গৌরী স্প্রাটকে নিয়ে হাজির হন আমির খান। সেই অনুষ্ঠানে তাদের দুজনের আন্তরিক কিছু মুহূর্ত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

যেখানে একটি ভিডিওতে দেখা যায়, আমির খান অনুষ্ঠান মঞ্চে ছবি তোলার আগে গৌরীর দিকে হাত বাড়িয়ে দেন। এরপর, দুইজনেই পোজ দেন ক্যামেরায়। তাদের সাথে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি।

এদিনের অনুষ্ঠানে আমির পরেছিলেন কালো কুর্তা এবং সাদা পায়জামা। সঙ্গে নিয়েছিলেন কালো ও সোনালি রঙের শাল। অন্যদিকে গৌরী পরেছিলেন ফুলের কারুকার্য করা শিফনের একটি শাড়ি এবং চোখে চশমা। হালকা সাজে আমিরের বান্ধবীকে দেখাচ্ছিল অনবদ্য।

মার্চ মাসে আমির তার ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। এরপর তাদের একসঙ্গে দেখা যায় মুম্বাইতেও। 

এক সাক্ষাৎকারে আমির তার বান্ধবীকে মিডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে লুকোচুরি চাই না। গৌরী ব্যাঙ্গালুরুর মেয়ে। আমরা একে অপরকে দীর্ঘ ২৫ বছর ধরে চিনি। কিন্তু মাত্র দেড় বছর হলো আমাদের সম্পর্কের।’

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close