প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৬:২০ পিএম

রাজধানী ঢাকায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ নামে একটি বিশাল সংহতি কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আজ রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে মিজানুর রহমান আজহারি গতকালের কর্মসূচি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রয়োজন হলে দেশবাসী এভাবেই বারবার একত্রিত হবে।
ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল।
দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।’
এই কথার মাধ্যমে তিনি দেশবাসীকে মানবতা, ন্যায়বিচার এবং মুসলিম উম্মাহর স্বার্থে এক হওয়ার আহ্বান জানালেন।
স্বদেশ প্রতিদিন/এমএম