মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      ● বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় : তথ্য প্রতিমন্ত্রী      ● আর্জেন্টিনা ছেড়ে হাইতির হয়ে বিশ্বকাপ খেলবেন কিকি রামোস      ● ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’      ● মুক্তি দিতে না চাওয়া সেই সিনেমাই জিতল ১৮ পুরস্কার      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে      ● সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে অঙ্গার ৬ বন্ধু      ● তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬      ● বিশ্ববাজারে আবারো কমল তেলের দাম      ● কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার      
গাজার রাফাহ শহরের দখল নিয়ে নিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৪৭ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ৯:৫২ PM

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের দখল নিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে বলে জানিয়েছে দেশটি। এর ফলে গাজা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফাহ।

শনিবার (১২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, গাজার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মোরাগ করিডোর ইসরায়েলি সেনাবাহিনী দখলে নিয়েছে। এটি দখলের ফলে রাফাহ শহর গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। বর্তমানে এটিকে ‘ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই হামাসকে উৎখাত এবং সব জিম্মি মুক্ত করার শেষ সুযোগ। তা না হলে যুদ্ধ পুরো গাজাজুড়ে বিস্তৃত হবে।

তিনি আরো জানান, গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা নেতজারিম করিডোর, যা গাজাকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, সেটিও বিস্তৃত করা হবে। ইসরায়েল যুদ্ধবিরতির সময় কিছুদিনের জন্য এই পথ থেকে সরে গিয়েছিল, তবে ফের দখলে নিয়ে বর্তমানে তা ব্যবহার করছে।

যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে যেতে চান, তাদের জন্য ইচ্ছামতো পারাপারের ব্যবস্থা থাকবে বলে দাবি জানিয়েছেন কাটজ। এ প্রসঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনার কথাও পুনরায় উল্লেখ করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে। তাদের অধিকাংশ ছিল নারী ও শিশু। এছাড়াও এ হামলায় নিহত হয়েছেন আন্তত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close