বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আদানির বিদ্যুৎকেন্দ্রে আবার বিপর্যয়, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:১০ পিএম

আবারও ব্যাহত হয়েছে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ। কারিগরি ত্রুটির কারণে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ১১ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যায়। ফলে দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।

তবে কিছুটা স্বস্তির খবর হলো, ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের উৎপাদন শুরু হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ইউনিট মিলিয়ে কেন্দ্রটি সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করত। প্রথম ইউনিট বন্ধ হওয়ার পরও প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চলছিল। তবে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যাওয়ায় এখন সরবরাহ বড় ধরনের হুমকিতে পড়েছে।

পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হলে রোববার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে।

কয়লার মূল্য নিয়ে আদানি ও পিডিবির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। আদানি বকেয়া পাওনা পরিশোধের জন্য একাধিকবার চাপ প্রয়োগ করেছে এবং গত বছর একবার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেয়। এরপর নিয়মিত বিল পরিশোধ শুরু হলে একটি ইউনিট চালু করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পিডিবি দুই ইউনিট থেকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানালে, মার্চের শুরু থেকে উভয় ইউনিটই চালু করে আদানি গ্রুপ।

কিন্তু নতুন করে দ্বিতীয় ইউনিটের বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুৎ খাতে পুনরায় অনিশ্চয়তা তৈরি করল।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close