শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      ● বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ      ● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      ● শিবপুরে গভীররাতে এসিল্যান্ডের অভিযান,টপ সয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা       ● একজনের জন্য হলো না শতভাগ পাস, তবু সাফল্যের শীর্ষে কাদির মোল্লা কলেজ      ● তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড      ● আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা - কৃষিমন্ত্রী      ● মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল      ● আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন      ● ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমানের জেরে মায়ের আত্মহত্যা      
ইরানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২:২২ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ২:৩৯ PM

ইরানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলে এক সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার প্রাক্কালে এ কথা বলেন তিনি। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে দেখা করার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আমি চাই ইরান একটি চমৎকার, মহান ও সুখী দেশ হোক। তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

এদিকে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনো চুক্তি হতে পারে বলে আশাবাদী সৌদি আরব। সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময়ে সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন। 

এটি পূর্ববর্তী জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান (জেসিপিওএ) এর শর্তাবলী থেকেও গুরুতর পদক্ষেপ হবে। পূর্ববর্তী এই চুক্তি ইরানের পারমাণবিক স্থাপনা এবং উৎপাদন সীমিত করেছিল।

জেসিপিওএ চুক্তি ২০১৫ সালে সম্পন্ন হয়।  ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে এটি বাতিল করেন।

স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close