শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৪:২৫ পিএম

পাওনা টাকা চাওয়ায় রাজধানীর সদরঘাটে কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে হত্যার ঘটনায় আদালত অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী রুমা আক্তার ওরফে সুমনাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল), ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া হত্যার পর লাশ গুমের দায়ে তাদের আরও তিন বছর করে কারাদণ্ড, তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘ভুক্তভোগী ব্যবসায়ী তাদের কাছে আড়াই লাখ টাকা পেতেন। টাকা যেন না দিতে হয়, তারা তাকে কৌশলে ডেকে নেয় এবং পরিকল্পিতভাবে হত্যা করে।তা দের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির হন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।’

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর, কামরুল হাসান নিখোঁজ হওয়ার পর তার খালা অ্যাডভোকেট রেহেনা পারভীন ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পল্টন থানা পুলিশ প্রথমে একটি অভিযোগপত্র দাখিল করে। তবে এতে সন্তুষ্ট না হয়ে রেহেনা পারভীন নারাজি আবেদন করেন। এরপর আদালত মামলার তদন্তভার দেয় পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

পিবিআই-এর পরিদর্শক হারুনর রশীদ তদন্ত শেষে ২০১৭ সালের ৯ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

তদন্তে বেরিয়ে আসে, কামরুল হাসানকে খুন করে তার লাশ খণ্ড-বিখণ্ড করে বস্তায় ভরে একটি বিলে ফেলে দেওয়া হয়। এই নির্মম হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল, পাওনা টাকা না দেওয়া।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close