সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      
গাজায় গণহত্যার প্রতিবাদ
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:৩৯ পিএম

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে দেশে বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের নানা জায়গায়, বিশেষত কক্সবাজার, বগুড়া, সিলেট ও গাজীপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে উত্তেজিত জনতা কেএফসি, বাটা, পিৎজা হাট ও অন্যান্য দোকানে হামলা চালিয়েছে।

কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল থেকে অন্তত পাঁচটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। দুপুর ১২টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে শহীদ দৌলত ময়দান থেকে একটি মিছিল শুরু হয়। মিছিল থেকে কেএফসি, পিৎজা হাট, কাঁচা লঙ্কা, পানশি, এবং মেরিন ফুড রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, 'বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের নামে আমাদের রেস্তোরাঁ ভাঙচুর করেছে। আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি পণ্য বর্জনে সক্রিয় আছি। প্রশাসন থেকে ন্যায্য বিচার চাই।'

বগুড়ায় হাজারো ছাত্র-জনতা বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভের মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বাটা জুতার শোরুমে ভাঙচুর হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, 'বিক্ষোভকারীরা বাটা শোরুমের গ্লাস ভেঙে দিয়েছে।'

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করেন হাজারো ছাত্র-জনতা। বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট শহরের মিরবক্সটুলা এলাকায় কেএফসির একটি শাখায় হামলা-ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এছাড়া, কোমল পানীয় কোকা-কোলা রাখার জন্য কয়েকটি রেস্তোরাঁ ভাঙচুর করে জনতা। জনতা বিভিন্ন দোকান থেকে কোকাকোলা ও পেপসির কোমল পানীয় বের করে রাস্তায় ফেলে দেয়।

এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাটা জুতোর শোরুমের সামনে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাটা শোরুমসহ বিভিন্ন দোকানের সামনে বিলবোর্ড-ব্যানার ভাঙচুর করে জনতা। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, 'জনতা সেভেন আপের বিলবোর্ড ভেঙে দিয়েছে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবি জানিয়ে দোকান বন্ধ করতে বলেছে।'

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close