প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পিএম আপডেট: ০৪.০৪.২০২৫ ৫:৩২ PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং কিংসের সভাপতি ইমরুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
আজ শুক্রবার ( ০৪ এপ্রিল ) কিংসের সভাপতি ইমরুল হাসান হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। পরে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিটে) রাখা হয়েছে তাকে।
বিষয়টি নিশ্চিত করে কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক সংবাদ মাধ্যমকে বলেন, ‘স্যারের বুকে ব্যাথা অনুভব করায় দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। এবং তিনি সিসিইউতে আছেন। তার জন্য সবাই প্রার্থনা করবেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম