শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গান বাজানোয় মসজিদ কমিটির সভাপতি পদ থেকে বাদ, মুসল্লিদের উপর হামলা
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১:৩৯ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ৩:২৮ PM

পটুয়াখালীর বাউফলে গান বাজানো নিয়ে বাধা দেওয়ায় অন্তত ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গতকাল (২ এপ্রিল) বুধবার রাত ৮টার দিকে বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা এপ্রিল ঈদ উপলক্ষে কায়না গ্রামের মৃধা বাড়ি জামে মসজিদ থেকে ২০০ গজ দূরে গান বাজানোর আয়োজন করেন মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান (চুন্নু মৃধা)। এই বিষয় নিয়ে মসজিদের মুসল্লিরা তাকে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করেন। এতে ক্ষিপ্ত হন চুন্নু।

এরপর, চুন্নুর নেতৃত্বে স্থানীয় চৌকিদার উজ্জল, দফাদার জসিম, উজ্জলের বাবা মজিবর, লিটন, দুলাল, কালামসহ ১০-১২ জনের একটি দল কাসেম আলীর বাড়ির সামনের রাস্তায় সাধারণ মুসল্লিদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলার শিকার হন ইউসুফ মৃধা (৬০), নাসির উদ্দিন (৩৮) এবং সোহরাব (৬০)। তাদের সবাইকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত মাহাবুবুর রহমান (চুন্নু) অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন রোগী নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম। ঘটনার বিষয়ে আমি কিছু জানি না।’ 

অপর অভিযুক্ত চৌকিদার মো. উজ্জল বলেন, ‘ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। আমি মারামারি করিনি।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close