বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত      ● উইলিয়ামসনের কাঁধে নতুন দায়িত্ব, কোচ হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকার লিগে      ● বেগমগঞ্জে অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ      ● বিদায়ী ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, পার্লামেন্টেই পরালেন আংটি      ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার      ● ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩      ● ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার      ● ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু       ● পাংশায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু      ● অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি ৩০ নভেম্বর      
জমজ ২ দুই বোনকে কৌশলে ধর্ষণ, আটক যুবক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ২:১৭ PM

নোয়াখালীতে ৬ বছর বয়সী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৩ মার্চ ও ২৫ মার্চ নোয়খালী জেলার কবিরহাটে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুদের মা কবিরহাট থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ৩০ মার্চ অভিযুক্তকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া।

অভিযুক্ত মো.ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।  

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সাথে খারাপ কাজ করেছে ফরিদ।

এর পর ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর খেলাধুলা করছিল। তখন ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন ও মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে।

কবিরহাট থানার ওসি মো.শাহীন মিয়া আরো বলেন, ‘গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারীও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close