বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুষ্টিয়ায় ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ৯:৪১ PM

"মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম” এই স্লোগানকে ধারণ কুষ্টিয়ায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও ক্যারিয়ার কেয়ারের ব্যবস্থাপনায় সমগ্র কুষ্টিয়া জেলা থেকে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রয়াসে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীকে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি-২০২৩ প্রদান করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১১ টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে এ বৃত্তি শিক্ষথিীদের হাতে তুলে দেওয়া হয়। এতে কুষ্টিয়া জেলা থেকে এসএসসি/সমমান-২০২৩ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে এককালীন ২০ হাজার টাকা করে সর্বমোট ১০ লক্ষ টাকার এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাফিজ আল আসাদ সোহাগের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশির আহমেদ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন খাঁন। 

বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ, কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মুন্সি কামরুজ্জামান, প্রফেসর ডঃ সুজন আলী, আলহাজ্ব বেলায়েত শিক্ষাবৃত্তির আহ্বায়ক ও জাতীয় সাতার প্রশিক্ষক মোঃ আমিরুল ইসলাম, আলহাজ্ব বেলায়েত শিক্ষাবৃত্তির সমন্বয়ক ও বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর নাজমুল হুদা প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব বশির উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য হবে মহৎ। আমরা তাকিয়ে দেখবো আমাদের অতীত। আমরা চাই আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে।  সর্বশেষ তিনি তাঁর বাবা আলহাজ্ব বেলায়েত হোসেন ও তাঁর পরিবারের প্রতি দুআ কামনা করেন।

এ সময় বক্তারা বলেন,  পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন যেভাবে দাঁড়িয়েছে তা অনুপ্রেরণামূলক। এরকম শিক্ষা উদ্দীপনামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি এ বৃত্তির কলেবর আরো বৃদ্ধির আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close