শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিয়ানমারে ধ্বসংস্তূপের নিচ থেকে ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১১:৫৭ AM

ভয়াবহ ভূমিকম্পের পর টানা তৃতীয় রাত ধরে মিয়ানমার ও থাইল্যান্ডের উদ্ধারকারীরা ধ্বসংস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত পাওয়ার আশায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রবিবার ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত অন্যতম সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবনের নিচ থেকে চারজনকে জীবিত ও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে মিয়ানমারের দমকল বিভাগের দেওয়া আপডেট থেকে জানা গেছে। ওই স্থানে এখনও অভিযান চলছে, সাগাইংয়ের পাশাপাশি মান্দালয়েরও অসংখ্য বাসিন্দা তাদের প্রিয়জনের খোঁজ পেতে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে।

মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এখনো অনেকে নিখোঁজ।

এদিকে এই উদ্ধার অভিযানের মধ্যেও মিয়ানমারের সেনাবাহিনী দেশটির কিছু অঞ্চলে বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রেখেছে। এ নিয়ে একাধিক দেশ সমালোচনাও করেছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close