বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোয়াটসঅ্যাপে হ্যাকারদের নতুন ফাঁদ, পা দিলেই সর্বনাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১:৫২ পিএম

হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। সম্প্রতি শোনা গিয়েছিল এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের। এবার সামনে এল নয়া ছক। ওটিপি কোডের মাধ্যমে পাতা হচ্ছে নতুন ফাঁদ। অসতর্ক হলেই সর্বনাশ।

অথচ এর শুরুটা একেবারেই নিরীহদর্শন। কোনও ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের পক্ষ থেকে পাঠানো হয় একটি ওটিপি কোড। সঙ্গে বার্তা, ‘ভুল করে একটা কোড পাঠিয়ে ফেলেছি তোমার নম্বরে। দয়া করে এটা ফরোয়ার্ড করো।’ আর এই ফাঁদে পা দিলেই ব্যাস! সঙ্গে সঙ্গে ওই ইউজারের হোয়াটসঅ্যাপের পুরো দখলটাই চলে যাবে হ্যাকারদের হাতে। কাজেই সতর্ক থাকুন। অন্যথায় বড়সড় বিপদে পড়তে পারে।

কীভাবে বুজবেন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে

কোনও রহস্যময় ওটিপি ও এসএমএস পেলে। কোনো হুঁশিয়ারি ছাড়াই হোয়াটসঅ্যাপ থেকে লগআউট হয়ে গেলে। বন্ধুর আইডি থেকে এমন বার্তা পেলেন যা রহস্যময়। কোনোভাবেই হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারলে

কি করবেন কি করবেন না

কখনও নিজের ওটিপি শেয়ার করবেন না। মনে রাখবেন ওটিপি কেবল আপনারই জন্য। কোনো সংস্থা বা অন্য কেউই তা চাইতে পারে না। এনাবেল করে রাখুন টু-স্টেপ ভ্যারিফিকেশন। কোনও বন্ধুর থেকে রহস্যময় বার্তা পেলে বিশ্বাস করবেন না।তাকে সরাসরি ফোন করে জেনে নিবেন। লিঙ্কড ডিভাইসগুলিকে নিয়মিত চেক করুন। কোনো রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলে রিপোর্ট করুন। প্রয়োজনে বদলে ফেলুন প্রাইভেসি সেটিংস। কোনো অচেনা নম্বর যাতে আপনাকে হুটহাট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে না পারে, তা নিশ্চিত করুন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close