শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      ● ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      
গরমে আরামদায়ক পোশাক ঈদের দিনে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১১:৪৬ AM আপডেট: ২৮.০৩.২০২৫ ১১:৫৩ এএম

অন্য বছরের তুলনায় এবার যেন গরম একটু আগেই চলে এসেছে, রোজার ঈদও বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিলের শুরুতে।

ঈদ কেনাকাটায় গরমের বিষয়টি মাথায় রেখে আরামদায়ক পোশাক নির্বাচন করছেন নারী-পুরুষ সবাই। বিক্রেতারাও আবহাওয়ার কথা বিবেচনা করে পোশাক নিয়ে আসার কথা বলছেন।

এবারের ঈদে ড্রেসের কালারে প্রাধান্য পাবে সবধরনের হালকা কালার। যেমন – সাদা, অফ-হোয়াইট, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, লাইট গ্রিন বা ব্লু  ইত্যাদি।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ঈদের দিনে তিন বেলা কীভাবে নিজেকে সাজাবেন। 

সকালের সাজ

চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সকালে গোসলের সময় চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে এরপর সিরাম।

নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে চাই হালকা সাজসজ্জা, অর্থাৎ পরিপাটি লুক। যেহেতু তীব্র গরম বাইরে তাই মেকআপের আগে কিছুটা যত্ন নিতে হবে ত্বকের। 

টোনার দিয়ে ফেস ক্লিন করে একটি সিরাম দেব এবং কিছুক্ষণ রেখে তারপর একটি সেক্ষেত্রে ময়েশ্চারও ব্যবহার করতে হবে। ফেস সেট হয়ে গেল এখন একটি BB Cream ব্যবহার করতে পারি, ফাউন্ডেশনের পরিবর্তে (যদি বাসাতেই থাকা হয়)। 

ন্যাচারাল লুক বজায় রাখতে ডাস্ট পাউডার বা ফেস পাউডার ব্যবহার করতে পারেন। বেস তৈরি হয়ে গেলে আই ভ্রু এঁকে নিব যার যার Skin tone বুঝে। 

আই লিডে কনসিলার দিয়ে সুন্দর একটি সেড নির্বাচন করব পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে। এবং হাইলাইটার ব্যবহার করব এতে চোখের মেকআপ ফুটবে খুব সুন্দর করেই। 

আর চোখে মানানসই স্টাইলে আই লাইনারে লাইন ও হালকা মাসকারা ব্যবহার করতে পারেন। কড়া রোদে মেকআপ হাল্কা হলেই ভালো, হাল্কা টোনের ব্লাসন এবং তার ওপর হাইলাইটার ব্যবহারে ফেস অনেক সার্প ও গর্জিয়াস দেখাবে। যেহেতু চোখের মেকআপ হাল্কা হবে তাই লিপস্টিক একটু ডিপ রাখতেই পারি তবে মেট ফিনিসিং।

সকালের সাজে চুলটা রাখতে পারেন খোলা তবে মাঝখানে সিঁথি করে চুল দুভাগ করে ফ্রেঞ্চ বেণি চিকন করে করে পিছে ক্লিপ করে দিতে পারেন। এতে খাবার পরিবেশনের সময় সামনে চুল এসে অহেতুক ঝামেলা করবে না। আর এ মেকআপে দুপুর পর্যন্ত কেটে যাবে আশা করি।

দুপুরের সাজ

ঈদের দিন দুপুরে সাজটা একটু ন্যাচারাল লাগলেই ভালো, কারণ দিনের কড়া আলোয় অতিরঞ্জিত মেকআপ দৃষ্টিকটু লাগে তাই ঈদের দিনের দুপুরের সাজের ক্ষেত্রে ন্যাচারাল, ফ্রেস, স্নিগ্ধ লুকটাই রাখা ভালো হবে।

তাই দুপুরের সাজে ম্যাটফিনিশ মেকআপ ব্যবহার করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন মেকআপটি স্কিনটোনের সঙ্গে ম্যাচ করছে কি না। দুপুরের সাজে ভালো মানের বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। যা ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিবে। 

ঈদের দিনের দুপুরে যেহেতু সময়টা গরম তাই মানানসই ও আরামদায়ক হেয়ারস্টাইল করুন যেটা দেখতেও ভালো লাগবে, আরামদায়কও হবে আপনার জন্য। পরিবার-পরিজন ও অতিথি আপ্যায়নে চুলের কারণে যেন বিরক্তি না লাগে সেদিকেও নজর রাখুন।

রাতের সাজ

রাতের সাজটা বেশ গর্জিয়াস করতে পারেন। পোশাকের বেলায়ও গর্জিয়াস শাড়ি বা কামিজ পরতে পারেন।

রাতের বেলার সাজে বেজকে ফোকাস করুন। ফাউন্ডেশন, প্যানকেক কিংবা প্যানস্টিক দিয়ে বেস করুন। মুখে দাগ থাকলে কনসিলার দিয়ে দাগ ঢেকে দিন। 

এরপর ব্যবহার করুন স্কিনটোন ফেস পাউডার। চাইলে লিকুইড বেসও করতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই রেখে চোখটা সাজাতে পারেন। চোখে স্মোকি লুক এনে চোখের পাতাজুড়ে একটু চকচকে (গ্লসি) শ্যাডো লাগিয়ে নিলেই পূর্ণ হবে রাতের সাজ। গাঢ়ো সেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন রাতে। 

দিন-রাত সব বেলার সাজেই লিপসেলার ব্যবহার করতে পারেন। লিপসেলার মেকআপ রিমুভার ছাড়া ওঠে না। খাবার সময়ও তাই নষ্ট হয় না। ঠোঁটের ওপর গ্লিটার ব্যবহারও এখন চলছে। রাতের সাজে ব্লাশন বেছে নিন গোলাপি কিংবা বাদামি। ঈদের রাতের সাজের সঙ্গে গোল্ড, স্টোন, ফ্রেন্সি, মেটাল, পুঁতিসহ সব ধরনের গহনাই ভালো লাগবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close