সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন: শবনম ফারিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম

নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি ১২ বছর আগের একটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। পুরোনো সেই ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নিজের পুরোনো ছবি দেখলে কেমন জানি অদ্ভুত লাগে! এইটা আমি ছিলাম?’

ছবির নিচে এক নেটিজেনের মন্তব্যের জবাব দিয়ে শবনম ফারিয়া নিজের মজার ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান। শাওন রয় নামে একজন মন্তব্য করেন, ‘তখন মাত্র যৌবন কাল, এখন বুড়ি কাল।’ উত্তরে শবনম বলেন, ‘সব বয়সের আলাদা সৌন্দর্য আছে, ৩৪ বয়সে আমাকে ১৬ বছরের মতো কেন লাগবে?’

উল্লেখ্য, চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে, যেখানে তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ায়। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close