রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
এপ্রিলে তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি, বজ্রঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:০৭ পিএম

আসছে এপ্রিলে দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এছাড়া হতে পারে তীব্র বজ্রঝড়ও। 

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, এপ্রিলে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া দেশে ৫-৭ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

এপ্রিলেই দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/ মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এদিকে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫০-৫.৫০ মি.মি. এবং গড় সূর্য কিরণকাল ৬.৫০ - ৮.৫০ ঘণ্টা থাকতে পারে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close