বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের বৈশাখের আয়োজন বর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১:০২ AM

এবারের বৈশাখের আয়োজনে সম্পৃক্ত না করায় এই আয়োজনকে বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেন তারা। 

বিবৃতিতে তারা বলেন, এবারের বৈশাখের আয়োজনের সঙ্গে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। মূলত বৈশাখ প্রতিবছর আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধায়নে ও সম্পূর্ণভাবে শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ প্রয়াসে আয়োজিত হয়ে থাকে। যে আয়োজনের সম্পূর্ণ অর্থ অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্ম বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়। চারুকলার রীতি অনুযায়ী যা এ বছর আমাদের ব্যাচের দায়িত্বে হওয়ার কথা ছিল। কিন্তু এবারের আয়োজন একেবারেই চারুকলা অনুষদের পূর্বাপর রীতির ব্যতিক্রমভাবে শিক্ষার্থীদের কোনো রকম সম্মতি ও সম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র শিক্ষকদের সিদ্ধান্তে করা হচ্ছে। এটি আমাদের বিশ্বাস ও ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

শোভাযাত্রায় বানানো স্ট্রাকচারের ডিজাইন ও পরিকল্পনা সম্পূর্ণ শিক্ষকদের দেওয়া বলে অভিযোগ এনে তারা বলেন, চারুকলার আপামর সাধারণ শিক্ষার্থী এর সঙ্গে কোনোভাবেই সংযুক্ত এবং অবগত নয়। শহীদ আবু সাঈদের স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত ছিলাম না। কারও ব্যক্তিগত মতাদর্শে আঘাত দেওয়ার পক্ষেও না আমরা। এমন কুরুচিপূর্ণ ও প্রহসনমূলক সিদ্ধান্ত চারুকলার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া হয়নি। 

তারা আরও বলেন, আমরা মোটাদাগে প্রতিবছর চারুকলা অনুষদের আয়োজনে হয়ে আসা বৈশাখের আয়োজন নয়, বরং স্বজনপ্রীতিদুষ্ট এবারের ‘বৈশাখ ১৪৩২’র আয়োজন ও আয়োজক কমিটিকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন ও মঙ্গল শোভাযাত্রা কমিটির আহ্বায়ক অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ বলেন, ১৯৮৯ সালে পহেলা বৈশাখে যখন মঙ্গল শোভাযাত্রা শুরু হয়, তখন সবাই স্বতঃস্ফূর্তভাবে এর আয়োজন করতো। কোনো নির্দিষ্ট ব্যাচকে দায়িত্ব দেওয়া হতো না। ২০০৬ সাল থেকে নির্দিষ্ট ব্যাচকে দায়িত্ব দেওয়া শুরু হয়। এর সঙ্গে শিক্ষকরাও যুক্ত থাকতেন। তবে গোটা আয়োজন করতেন শিক্ষার্থীরা। সেসব আয়োজনে নানান ঘাটতি থাকতো। তাই স্বচ্ছতার প্রশ্নে একাডেমিকভাবেই সিদ্ধান্ত হয়েছে, এবারের পহেলা বৈশাখের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে হবে। 


স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close