মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      
১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে ৫ তলা ভবন নির্মাণ!
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে পাগলা নদীর ওপর ১৪ কোটি টাকা ব্যয়ে ১৮০ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হয়েছে। ব্রিজের পশ্চিম উত্তর পাশে ব্রিজের এ্যাপ্রোচ ভেঙে পাঁচতলা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রবাসী আব্দুস সাত্তার মিয়ার বিরুদ্ধে। 

জন গুরুত্বপূর্ণ ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে ভবন নির্মাণ করার পর প্রশাসন কোনো প্রদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী৷

সরেজমিনে গিয়ে জানা যায়, কয়েক বছর পূর্বে কৃষ্ণনগর থেকে জেলা সদরে যেতে পাগলা নদীতে নৌকা দিয়ে পার হতো সাধারণ যাত্রীরা৷ দীর্ঘ প্রতিক্ষার পর এই পাগলা নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়েছে৷ এখন অতি সহজেই জেলা সদরে গাড়ি দিয়ে অল্প সময়ে যাতায়াত করতে পারে। ব্রিজ নির্মাণ করার পর ব্রিজের দুই পাশে সরকারি জায়গা রয়েছে। সেই জায়গায় পিলার বসানো হয়েছে, যেন রাস্তাটি ভেঙ্গে না পরে৷ কিন্তু গ্রামের একটি প্রভাবশালী মহল রাস্তার পাশের সরকারি জায়াগা দখল করে ভবন নির্মান করছেন।

অভিযুক্ত সাত্তার মিয়া প্রবাসে থাকায় তার স্ত্রী সাথী আক্তারের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অনিহা প্রকাশ করে বলেন, ভবন নির্মাণের বিষয়টি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব অবগত আছেন৷ সরকারি জায়গায় বিল্ডিং নির্মাণ করেছি, যখন সরকারের জায়গা প্রয়োজন হবে, তখন বিল্ডিং ভাইঙ্গা ফালামু৷

এই বিষয়ে নির্বাহী প্রকৌশলী এলজিইডি ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ বিষয়ে আমি অবগত নই, যেহেতু বিষয়টা সাংবাদিকদের মাধ্যমে প্রথম উপস্থাপিত হয়েছি, আমরা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি চলাচলের কোনো ব্যঘাত সৃষ্টি করে, এটার সমাধানের সুযোগ আছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close