বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লেংটার মেলাকে কেন্দ্র করে কালীপুর নৌ সীমানায় ডাকাতির শঙ্কা
বোরহান উদ্দিন ডালিম, চাঁদপুর
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:২২ পিএম

পবিত্র ঈদুল ফিতর ও  লেংটার মেলাকে কেন্দ্র করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর - চর কালীপুর টলারঘাটে নৌ ডাকাতির শঙ্কা রয়েছে। প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলা চলাকালিন ডাকাতির ঘটনা ঘটে থাকে। 

এদিকে লেংটার মেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখাতে কোন অপ্রীতিকর ঘটনা ও অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। 

খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ স্বল্প সময়ে ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াতে এই রুট ব্যবহার করা হয়। ভবেরচর বাসস্ট্যান্ডে নেমে সিএনজি করে আসতে হয় চর কালীপুর। সেখান থেকে ট্রলার যোগে ধনাগোদা নদী পাড়ি দিয়ে আসতে হয় কালীপুর বাজারে। প্রতিদিন এই রুটে ১শ যাত্রীবাহী টলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয় এই পথে। প্রতি বছর ঈদ ও লেংটার মেলায় প্রচুর লোক যাতায়াত করে এই পথে। এবার ঈদ ও মেলা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার যাত্রীদের চাপ থাকবে এ পথে। তাই এবার নদীতে ডাকাতির শঙ্কাও রয়েছে বেশি। এ সময়ে ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

নাম প্রকাশে অনেক ট্রলারের চালকরা জানান, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই তারা অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের ৫দিন আগে এবং পরে প্রত্যেকটি পয়েন্টে নৌ পুলিশি তৎপরতা জোরদার করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসাথে হওয়ার সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগ করে  ধনাগোদা নদীতে নৌটহল আরো জোরদার করা হবে। আশা করছি এসময় নদীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close