বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
শ্রমিকদের অধিকার রক্ষায় এনসিপির ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:০৪ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শ্রমিক উইংয়ের ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠন করেছে। নতুন এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন মাজহারুল ইসলাম ফকির, এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মোটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন। রবিবার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
 
এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’

দলটির পক্ষ থেকে আরো বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে অনেক শ্রমিক শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা।

যে আশা-আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’ 
 
সবশেষে বলা হয়, ‘আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারা দেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close