শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি, বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:৪৬ AM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, গত ১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদ কায়েম করে গুম, হত্যা, নিপীড়ন চালিয়েছে এবং ছাত্র-জনতাকে পাখির মতো শহীদ করেছে তাদের পুনর্বাসন ছাত্র-জনতা মেনে নেবে না। চব্বিশের শহীদদের সাথে কোনো বেঈমানি মেনে নেওয়া হবে না। জুলাইয়ের পর আওয়ামী লীগ তার রাজনীতি করার প্রাসঙ্গিকতা হারিয়েছে। ইনিয়েবিনিয়ে তাদের পুনর্বাসন করা হলে আরেকটা জুলাই হবে।

তারা বলেন, জুলাইয়ের আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে কিন্তু এতদিনেও আওয়ামী লীগের বিচার করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। অবিলম্বে আওয়ামী লীগের বিচার করে তাদের নিষিদ্ধ করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close